ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পিএলসি। কোম্পানিটির আজ ২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৬৬৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ হাজার ৩৬৩ বারে ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একমি ল্যাবরেটরিজ ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমস ১৬ কোটি ৮১ লাখ, ইসলামী ব্যাংক ১৫ কোটি ২২ লাখ, রবি ১২ কোটি ৯৬ লাখ, ব্রাক ব্যাংক ১১ কোটি ৮০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৭২ লাখ, ফারইস্ট নিটিং ১০ কোটি ৭০ লাখ ও অরিয়ন ফার্মার ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।