পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ অক্টোবর পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন অনুমোদিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬২ পয়সা। তবে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৯৪ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১২ পয়সায়।