বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের সুরক্ষার জন্য আমানত সুরক্ষা আইন আরও পরিবর্তন করা হবে।
নতুন এই আইনের মাধ্যমে দেশের ৯৫ শতাংশ আমানতকারী সুরক্ষিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিশ্চিত করেছেন, এতে শতভাগ বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংকগুলো সংস্কার করা হয়েছে এবং দক্ষ ব্যক্তিদের দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আমানতকারীদের প্রয়োজনমতো অর্থ ফেরত দেওয়ার জন্য তারল্য সহায়তা এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে ধার করার সুযোগও রাখা হয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “সব আমানতকারীদের ধৈর্য ধরতে হবে; তাদের সম্পদ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”