পুঁজিবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে বিকন ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬০ পয়সা। এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৩ পয়সা।