পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিডি ফাইন্যান্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩ পয়সা আয়। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৯৫ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৫৭ পয়সা।