পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১৩ টাকা ০৭ পয়সা হয়েছে, যা আগের বছরে ছিল ১০ টাকা ৩০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।