পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৬১ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা।
এছাড়া, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৪৮ পয়সা হয়েছে, যেখানে গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৫৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৮ টাকা ৫৫ পয়সা।