পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।
রবিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুযায়ী, গত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরে ছিল ৪৩ টাকা ৬২ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল এক হাজার ২৫৯ টাকা ৯২ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।