পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রবিবার (২৭ অক্টোবর) পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ০৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা।
এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৩ পয়সা।