পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্যাংকটি লোকসানের মুখে পড়েছে। রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়।
তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৩ পয়সা আয় ছিল। চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ১৫ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৯০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৩৫ পয়সা।