পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ১৩ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে, অর্থাৎ জানুয়ারি’২৪ থেকে সেপ্টেম্বর’২৪ পর্যন্ত, কোম্পানির মোট আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ১১ পয়সা।