ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াবাড়ি এলাকার ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেল-যোগে। সোনারগাঁও এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ।