পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য ১% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ, ২৪ অক্টোবর, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির সর্বশেষ হিসাববছরে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৭০ পয়সা, যা আগের বছরের ৭৬ পয়সার তুলনায় কিছুটা কম। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১ পয়সা।
এছাড়া, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।