পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ (২৪ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ১ টাকা ৪৫ পয়সার তুলনায় সামান্য কম।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৩ ডিসেম্বর।