পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজার মূলধন রয়েছে টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটি ৪৫ হাজার ৪৮৬ কোটি ১২ লাখ টাকার বাজার মূধধন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।
ইবিএল সিকিউরটিজ লিমিটেড ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূধলন রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের। কোম্পানিটির বাজার মূলধন রয়েছে ২০ হাজার ১২৫ কোটি ৮০ লাখ টাকা।
বাজার মূলধনের তৃতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটির বাজার মূলধন রয়েছে ১৯ হাজার ৯৪৫ কোটি ১৪ লাখ টাকা।
এছাড়া বাজার মূলধনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ১৪ হাজার ৯৬৭ কোটি, রবি আজিয়াটার ১৩ হাজার ৭৭৫ কোটি, বেক্সিমকোর ১০ হাজার ৩৮৪ কোটি, ব্রাক ব্যাংকের ৯ হাজার ১১৪ কোটি, ইসলামী ব্যাংকের ৮ হাজার ৮৫৪ কোটি, বার্জার পেইন্টসের ৮ হাজার ২৭০ কোটি ও ইউনাইটেড পাওয়ারের ৭ হাজার ৭০৯ কোটি টাকার বাজার মূলধন রয়েছে।