দেশের অন্যতম সিকিউরিটিজ হাউজ আইল্যান্ড সিকিউরটিজ লিমিটেড প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং (জুম মিটিং) এর আয়োজন করেছে। শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য ৫ সদস্যের টাস্কফোর্স গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৬ অক্টোবর, বুধবার আইল্যান্ড সিকিউরটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির জোনাল ম্যানেজার নিয়াজ উদ্দিন শাকিল, হেড অফ কমপ্লায়েন্স মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল মিটিংয়ে টাস্কফোর্স এর কার্যপরিধি (Terms of Reference) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং টাস্কফোর্সের বরাবর পাঠানোর জন্য পরামর্শ গ্রহন করা হয়। এছাড়া পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ মহিউদ্দন বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।