দেশের শীর্ষস্থানীয় মোবাইলফোন কোম্পানি গ্রামণিফোন গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে। কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার ৬ষ্ট স্থানে রয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২.৯৯ শতাংশ অবদান রয়েছে কোম্পনিটির। সর্বশেষ ৯ অক্টোবরের তথ্য অনুযায়ী কোম্পানিটির ৮ টাকা ৭০ পয়সা বা ২.৬৪ শতাংশ দর বেড়ে ৩৩৮ টাকায় লেনদেন হয়েছে।গত ১ বছরে শেয়ারটির দর ২২১ টাকা থেকে ৩৮৭ টাকা বেড়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি গ্রামীণফোন ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।কোম্পানিটির পিই রেশিও রয়েছে ১০.৩৮ পয়েন্ট।