নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানী সাইনপুকুর সিরামিকসের গাজীপুরের কাশেমপুরে অবস্থিত কারখানায় গতকাল রাত নয়টার দিকে আগুন লাগে। আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— মো. মোহাম্মদ রাহাত (৩২), আবু রায়হান (৩২), রেজাউল (৫৫), রুপম (২৫), তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)।
তাদের ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিfirefirefirefire ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, গতরাতে গাজীপুর থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের সকলেরই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইনপুকুর পুকুর সিরামিক কোম্পানির প্রতিনিধি মো. আল মামুন জানান, আহতরা সবাই গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং কর্মচারী। তারা কেউ আমাদের কোম্পানির কর্মচারী নন। তারা মজুরিতে গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং-এর কাজ করে।
গতরাত ৯টার দিকে আমাদের কোম্পানির ভিতর গ্যাস সিলিন্ডার রিপেয়ারিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে তা থেকে শর্ট সার্কিট হয়ে দগ্ধ হন তারা। পরে আমরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ্ বিজনেস আই বাংলাদেশকে বলেন, আমি ঢাকার বাহিরে আছি। আমি এব্যাপারে কিছু জানি না।


















