রিসার্চ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দলের প্রচেষ্টায় ফাইভজি মডেলে জাইসের লেন্স আনা হয়। বিখ্যাত লেন্স নির্মাতা জাইস দীর্ঘ ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে
ভি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। প্রথমবার জাইস ঘরানার লেন্স ব্যবহৃত হচ্ছে ভি সিরিজের নতুন আসা মডেলে। সিনেম্যাটিক ও পোর্ট্রেট ভিডিও ফটোগ্রাফির সুবিধা মিলবে স্মার্টফোনেই।
ভিভো-জাইসের রিসার্চ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দলের প্রচেষ্টায় ফাইভজি ঘরানার এ মডেলে জাইসের লেন্স আনা হয়। বিখ্যাত লেন্স নির্মাতা জাইস দীর্ঘ ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই দুই ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেম্যাটিক আবহ তৈরি করতে পারবে স্মার্টফোনটি।
সিনেম্যাটিক ফটোগ্রাফি
জাইস সিনেম্যাটিক স্টাইল বোকেহ, সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, বায়োটার স্টাইল বোকেহ, প্ল্যানার স্টাইল বোকেহ, ডিস্টাগন স্টাইল বোকেহ, সোনার স্টাইল বোকেহ ও বি-স্প্রিড স্টাইল বোকেহ– সাতটি বোকেহ ইফেক্টে সিনেম্যাটিক ভিডিও ধারণের সুযোগ করে দেবে। সঙ্গে থাকবে মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার। নির্দিষ্ট ফ্রেমে থেকে ২৪ মিমি, ৩৫ মিমি, ৫০ মিমি– তিনটি ফোকাল লেন্থে প্রফেশনাল ক্যামেরার মতোই ছবি বা ভিডিও ধারণ করা যাবে বলে নির্মাতারা জানান।
জাইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা থাকছে নতুন এ মডেলে। এআই অরা লাইট পোর্ট্রেট ফিচারের সঙ্গে ইনডোর ও ব্যাকলিট পরিস্থিতিতে ছবি তোলার প্রয়োজনে আপগ্রেডেড ‘এআই থ্রিডি স্টুডিও লাইটিং’ সুবিধা মিলবে।
ব্যাটারি সক্ষমতা ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ব্লুভোল্ট ব্যাটারি থাকলেও ব্র্যান্ডের সবচেয়ে স্লিম ডিজাইনের মডেল এটি। পুরুত্ব ৭.৫৮ মিমি। ওজন ১৯০ গ্রাম। প্রিমিয়াম থ্রিডি কার্ভড স্ক্রিনটি মূলত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন (২৮০০ বাই ১২৬০) পিক্সেল। পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফ্লাশ চার্জিংয়ে থাকছে ৮০ ওয়াটের প্রযুক্তি।
দাম ৬২ হাজার ৯৯৯ টাকা।
কারিগরি দক্ষতা
প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। আইপি৬৮ ও আইপি৬৯ ঘরানার ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি।
ডিজাইন ও রং
ডিজাইনে গ্লাস ব্যাক-কভার ম্যাটেরিয়াল ও ইনডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাকসাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউল।
রঙের বৈচিত্র্য দুটি– মুনলাইট হোয়াইট ও নেবুলা পার্পল।