নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, একটি সমৃদ্ধ পুঁজিবাজার গড়তে হলে শুধু বিএসইসি নয়, পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে অবদান রাখতে হবে।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।
বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে স্ব স্ব অব্স্থান থেকে যথাযথভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
মঙ্গলবার পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএসইসি’র সাথে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএম), অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (এসিআরএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর শীর্ষ প্রতিনিধিরা বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র নির্বাহী পরিচালকরা।