ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৪৭টির বা ৮৭ শতাংশ কোম্পানির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ফু-ওয়াং ফুড লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিীমটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ কমেছে।
বুধবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে -ওরিয়ন ফার্মা ৯.৭৯ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৯.৫২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯.৪২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৯.৪২ শতাংশ, ডমিনেজ স্টিল ৯.০৯ শতাংশ, জিএসপি ফিন্যান্স ৯.০৯ শতাংশ ও শাইনপুকুর সিরামিকসের ৯.০৯ শতাংশ দর কমেছে।