অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।