আইফোন সিক্সটিন সিরিজের প্রি-অর্ডার নেয়ার এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলো বিক্রি শুরু করছে অ্যাপল।
শুক্রবার থেকে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৮টি দেশে ফোনটি কিনছেন আইফোনপ্রেমীরা।
এছাড়া টেক জায়ান্টটি জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে আরো ২১টি দেশে পাওয়া যাবে আইফোন সিক্সটিন। গত বছরের মতো অ্যাপল এবারো দুটি বেজ মডেল প্রকাশ করেছে—আইফোন সিক্সটিন ও আইফোন সিক্সটিন প্লাস এবং এর পাশাপাশি আইফোন সিক্সটিন প্রো ও প্রো ম্যাক্স নামে দুটি প্রিমিয়াম মডেল রয়েছে। খবর জিএসএম এরেনা