পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক লিমিটেড ব্যাংকটির নাম পরিবর্তন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যাংকটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি এনআরবি ব্যাংক লিমিটেডের পরিবর্তে এনআরবি ব্যাংক পিএলসি রাখবে। আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ব্যাংকটি নতুন নামে লেনদেন করবে পুঁজিবাজারে।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তি থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।



















