বিদায়ী সপ্তাহে (০৮-১২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দরপতন হয়েছে ২৭১টি বা ৬৫.৭৭ শতাংশ কোম্পানির।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১৮.৬৯ শতাংশ কমে ৮৪ টাকা থেকে ৬৮ টাকা ৩০ পয়সায় নেমেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৫ . ৩৮ শতাংশ কমে ১১৯ টাকা ৬০ পয়সা থেকে ১০১ টাকা ২০ পয়সায় অবস্থান করছে।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহশেষে শেয়ারটির ১৩.৯২ শতাংশ দরপতন হয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ১৩.৮৭ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৩.১৯ শতাংশ, আইসসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ১২.৮৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.৭১ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১.৯৭ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ১১.৫৬ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০.৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।