দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি বা ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ৭৩৩ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। কমেছে ডিএসই–৩০ সূচক। এই সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১৮১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৮টির।
এদিকে বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৮ কোটি ২৩ লাখ টাকা বেশি । আগের দিন লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ১০৯টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৮ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।