পুঁজি বাজারের তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্সের লেনদেন চালু বৃহস্পতিবার
রেকর্ড ডেটের পর আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু হবে ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।