সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৭২টির বা ৪৩.৩২ শতাংশ কোম্পানির দর কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের। এদিন শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৩২ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটির প্রথম লেনদেন হয় ১৪ টাকা ৫০ পয়সায়। আর লেনদেন শেষ হয় ১৪ টাকা ৬০ পয়সায়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে। বুধবার ফান্ডটির লেনদেন শুরু হয় ৬ টাকা ৮০ পয়সা দরে। আর শেষ হয় ৬ টাকা ৬০ পয়সায়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আজ শেয়ারটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৫.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ১৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন শুরু করে। দিনশেষে কোম্পানিটির দর ১৩৬ টাকা ২০ পয়সায় নেমে যায়।
দরপতনের চতুর্থস্থানে রয়েছে আর্থিক খাতের কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমেছে। বুধবার কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকায় নেমে যায়।
তালিকার পঞ্চম স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের দর ৫ টাকা ৩০ পয়সা বা ৪.৭২ শতাংশ কমেছে।
বুধবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের ৪.৪২ শতাংশ, ইবনে সিনার ৪. ২৪ শতাংশ, তামিজ উদ্দিন টেক্সটাইলের ১৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.১৬ শতাংশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির ৩.৯৫ শতাংশ দরপতন হয়েছে।