সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ২৮২টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।
সূত্র মতে, বুধবার (১১ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ও ১ হাজার ২৪৪ ও ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ার দর।