ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ বুধবার ঘনিষ্ঠ মিত্রদেশ ইরাক সফরে গেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ানের এটি প্রথম বিদেশ সফর। খবর আল জাজিরার।

জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর, প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

ইরান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হলো ইরাক। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে সাদ্দাম হোসেনের পতন হওয়ার পর থেকে বাগদাদের ওপর নিজেদের আধিপত্য বাড়িয়েই চলেছে তেহরান। দেশটিতে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করেন। তবে সেখানে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনাও রয়েছে।

ইরাক সফরের আগে পেজেশকিয়ান বলেছিলেন, আমরা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছি। আমরা বাগদাদে সিনিয়র ইরাকি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করব।

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানভূমিকম্পে কাঁপল পাকিস্তান
সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর-জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার। এই অঞ্চলে অতীতে আক্রমণ চালিয়েছিল ইরান। তেহরানের দাবি, ইরাকি কুর্দিস্তান অঞ্চলটি ইরানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও তাদের চিরশত্রু ইসরায়েলের এজেন্টদের একটি অভয়ারণ্য।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ