ভারতে ক্রিয়েটর ল্যাব উন্মোচন করার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। ক্রিয়েটর ল্যাব নতুন একটি শিক্ষামূলক প্লাটফর্ম, যা নতুন ক্রিয়েটরদের সাহায্য করবে। এখানে ভারতের জনপ্রিয় ইনস্টাগ্রাম ক্রিয়েটররা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করবেন।
তারা দেখাবেন কীভাবে ইনস্টাগ্রামের বিভিন্ন টুল ও ফিচার ব্যবহার করে ফলোয়ার বাড়ানো ও কনটেন্ট থেকে আয় করা যায়। ক্রিয়েটর ল্যাবে আবির ভ্যাস, গোবিন্দ কৌশল, মিথিকা দ্বিবেদীসহ ১৪ জন ক্রিয়েটর আছেন। প্লাটফর্মটি বর্তমানে ইংরেজি ও হিন্দিতে রয়েছে এবং এতে শিগগিরই বাংলাসহ আরো কয়েকটি ভাষা যোগ করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া