ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

ওয়েব থেকেই স্ট্রিম করা যাবে অ্যাপল পডকাস্ট

অ্যাপল পডকাস্ট এখন সরাসরি ওয়েবসাইট থেকে স্ট্রিম করা যাবে বলে জানিয়েছে কোম্পানিটি। অর্থাৎ ব্যবহারকারী তার ডিভাইসে পডকাস্ট অ্যাপটি ছাড়াই ক্রোম, এজ, ফায়ারফক্সের মতো ওয়েব ব্রাউজারের মাধ্যমে পডকাস্ট অ্যাকসেস করতে ও শুনতে পারবেন।

বর্তমানে ১৭০টিরও বেশি দেশে সুবিধাটি পাওয়া যাচ্ছে। আগে একটি পডকাস্ট পর্ব শোনার জন্য ব্যবহারকারীকে প্রথমে ইন্টারনেটে শোটি অনুসন্ধান করতে হতো, এরপর অ্যাপল পডকাস্ট প্রিভিউ পেজে যেতে হতো। খবর টেকক্রাঞ্চ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ