ব্যবহারকারীর অভিজ্ঞতা ও কাস্টমাইজেশন উন্নত করার লক্ষ্যে সম্প্রতি নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপটি এখন অ্যান্ড্রয়েডে চ্যাট থিম যুক্ত করার দিকে মনোনিবেশ করছে।
এ ফিচার ব্যবহারকারীকে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও ইন্টারফেস কাস্টমাইজ করার অনুমতি দেবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, চ্যাট থিম দিয়ে ব্যবহারকারী তার মেসেজিং অভিজ্ঞতাকে পারসোনালাইজড করতে বিভিন্ন ডিজাইন, রঙ ও প্যাটার্ন থেকে নিজের পছন্দ বেছে নিতে পারবেন। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি