জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সুবিধার্থে নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। এর মধ্যে একটি ফিচারের সাহায্যে ব্যবহারকারী সরাসরি অ্যাপের মধ্যেই কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন।
অর্থাৎ কোনো অতিরিক্ত অ্যাপ বা ওয়েবসাইটের প্রয়োজন ছাড়াই সরাসরি অ্যাপের মধ্যে স্টিকার ডিজাইন ও পরিচালনা করা যাবে। আগে কাস্টম স্টিকার তৈরি করা কিছুটা জটিল ছিল এবং অতিরিক্ত টুলের প্রয়োজন হতো।
নতুন আপডেটটি স্টিকার ডিজাইনের প্রক্রিয়াটিকে অনেক সহজ ও আরো সুবিধাজনক করে তুলবে বলে দাবি হোয়াটসঅ্যাপের। ফিচারটি ভবিষ্যতে অ্যাপ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। খবর গিজচায়না