চলতি মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে বন্যায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে ভারী বৃষ্টিপাত সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ অবস্থায়, দুর্যোগ মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৪৯ লাখ মার্কিন ডলার প্রয়োজন।
ভারী বর্ষণ ও বন্যা যুদ্ধ-বিধ্বস্ত ও দারিদ্র্য-পীড়িত ইয়েমেনি জনগণের দুর্ভোগকে তীব্রতর করে তুলেছে। ইয়েমেনে ইউনেস্কোর প্রতিনিধি বলেন, বন্যা-কবলিত এলাকার পরিস্থিতি খুবই গুরুতর এবং সেখানে ত্রাণের অভাব রয়েছে।



















