সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৬৭৩ বারে ১৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৪৪৩ বারে ১২ লাখ ৭২ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩ লাখ টাকা।



















