ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে টেক জায়ান্ট গুগল। ফিচারটির মাধ্যমে গুগল ক্রোমের ব্রাউজিং হিস্ট্রি অনুসন্ধান করা আরো সহজ হবে বলে দাবি কোম্পানিটির।
ব্রাউজিং হিস্ট্রি ম্যানুয়ালি স্ক্রল করার পরিবর্তে বা নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার না করে কথোপকথনমূলক উপায়ে প্রশ্ন করা যাবে। যেমন ক্রোমের অ্যাড্রেস বারে জানতে চাওয়া হলো, ‘গত সপ্তাহে সার্চ করা আইসক্রিমের দোকানটা কোথায়?’ ক্রোম তার ব্রাউজিং হিস্ট্রি থেকে এ তথ্যসংশ্লিষ্ট সব পেজ দেখাবে। খবর এনগ্যাজেট