ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

এআইয়ের কারণে ঝুঁকিতে লাতিন আমেরিকার ২-৫ শতাংশ কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২-৫ শতাংশ কাজ প্রত্যক্ষ ঝুঁকিতে আছে। আগামী দিনগুলোয় এসব কাজ সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে যেতে পারে। এতে বিপুলসংখ্যক মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে শঙ্কায় পড়বে। সম্প্রতি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

প্রতিবেদন থেকে জানা যায়, অনানুষ্ঠানিক খাতে কম মজুরির কারণে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে অর্থনৈতিক বৈষম্য বিরাজ করছে। এ অবস্থায় কর্মক্ষেত্রে জেনেরেটিভ (সৃজনশীল) এআইয়ের কর্মজীবীদের জন্য বাড়তি অসুবিধা তৈরি করছে। বিশেষ করে আনুষ্ঠানিক খাতে কর্মরত নারী ও নতুন কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এতে অর্থনৈতিক বৈষম্য আরো বেড়ে যেতে পারে। তবে ডিজিটাল অবকাঠামোর অপ্রতুলতা ও অন্যান্য অসমতা এ অঞ্চলে জেনারেটিভ এআইয়ের সম্ভাব্য প্রভাব কমিয়ে ফেলতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্য বলছে, সামগ্রিকভাবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২৬-৩৮ শতাংশ কাজ কোনো না কোনোভাবে এআইয়ের মাধ্যমে প্রভাবিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ