অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ৭৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। খবর মিডল ইস্ট মনিটর।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি হামলায় ৩৭ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন এ প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ হাজার ৯৯৬ জন।














