ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত অর্ধশত

ব্রাজিলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন যাত্রী। আহতদের ইতাপেটিনিঙ্গা এবং পার্শ্ববর্তী শহর সোরোকাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৫ জুলাই) দেশটির সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি ইতাপেভা অঞ্চল থেকে অ্যাপারেসিদা যাচ্ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ