ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন

জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার লক্ষণ

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সব ধরনের কাজেই বর্তমানে ই-মেইল ব্যবহার করতে হয়। ইন্টারনেটনির্ভর অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় ই-মেইল অনেকের কাছে বেশি নিরাপদ। তবে বর্তমানে ই-মেইলও হ্যাক হচ্ছে। তাই ব্যক্তিগত ই-মেইল হ্যাক হয়েছে কিনা তা বোঝার জন্য এর লক্ষণ সম্পর্কে জানতে হবে।

প্রথমেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে গুগলে প্রবেশ করে ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যেতে হবে। এতে অ্যাকাউন্ট সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে। অপশনে প্রবেশের পর ইওর ডিভাইস অপশনে ক্লিক করে বর্তমানে ই-মেইল ব্যবহৃত হচ্ছে এমন ডিভাইসগুলোর তালিকা দেখা যাবে। তালিকায় অপরিচিত কোনো ডিভাইস দেখা গেলে সেটি সাইন আউট করে দিতে হবে।

অ্যাকাউন্ট হ্যাক হলে বেশকিছু কাজ করতে হবে। প্রথমেই ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর অ্যাকাউন্ট পাসওয়ার্ডও পরিবর্তন করতে হবে। জিমেইলের সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। আরো সুরক্ষার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। উইকি হাও অবলম্বনে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ