ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন

চার্জিং নিয়ন্ত্রণে শাওমির নতুন ফিচার উন্মোচন

স্মার্টফোনের ‘ব্যাটারি লাইফ’ ব্যবহারকারীদের কাছে একটি বড় উদ্বেগের বিষয়। স্মার্টফোন ব্যবহারে ভালো অভিজ্ঞতার বিষয় বিবেচনায় নতুন একটি ফিচার উন্মোচন করেছে শাওমি। ফিচারটি হাইপারওএস মেনুতে সংযুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের চার্জিং স্পিড ব্যবস্থাপনা ও ব্যাটারির স্বাস্থ্য সুরক্ষার সুবিধা দেবে। খবর গিজমোচায়না।

ব্যাটারি সংরক্ষণের মৌলিক একটি পদ্ধতি হলো চার্জিং সিস্টেম। আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে চার্জ করার আগে ব্যাটারি পুরো খালি করার প্রয়োজন হয় না। বিষয়টি মাথায় রেখে শাওমি হাইপারওএস সেটিংস মেনুতে একটি নতুন ফিচার সংযুক্ত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজেই তার ফোনের চার্জিং স্পিড নিয়ন্ত্রণ করতে পারবে।

শাওমি জানায়, নতুন এ ফিচার ব্যবহারকারীদের ফোনের চার্জিং প্রক্রিয়ার ওপর আরো বেশি নিয়ন্ত্রণের সুবিধা দেবে। যদিও দ্রুত চার্জিং প্রযুক্তির সঙ্গে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার বিষয়টি সেভাবে সম্পৃক্ত নয়। এ ধরনের চার্জিংয়ের ক্ষেত্রে ডিভাইসে অধিক তাপ উৎপন্ন হতে পারে। কারণ সুপার ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে সাধারণত ১২০ ওয়াটের চার্জার ব্যবহার করা হয়। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা নির্গমনের ঝুঁকি থাকে। এতে ব্যাটারির সক্ষমতা দ্রুত কমতে পারে। তবে জরুরি প্রয়োজনে ফাস্ট চার্জিং ব্যবহার করা যাবে। ফিচারটি ওয়্যারড চার্জিং মোড নামে এসেছে। এতে স্ট্যান্ডার্ড ও ফাস্ট চার্জিং নামে দুটি অপশন রয়েছে।

ডিভাইসে থাকা সিকিউরিটি অ্যাপ আপডেট করার পর ফিচারটি ব্যবহার করা যাবে। সবার জন্য চালু না করা হলেও শাওমি ও পকো ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে যাচ্ছে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে মডারেট চার্জিং লেভেল (২০-৮০ শতাংশ) অনুসরণের মাধ্যমে ব্যাটারি হেলথ ভালো রাখা সম্ভব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ