রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
১৫ তলা ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।