ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন

নতুন চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে রিয়েলমি

ফাস্ট চার্জিং প্রযুক্তিতে নতুন অগ্রগতি অর্জন করছে রিয়েলমি। সম্প্রতি চীনের প্রযুক্তি কোম্পানিটির গ্লোবাল হেড অব মার্কেটিং ফ্রান্সিস ওং জানান, বর্তমানে ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে রিয়েলমি গ্লোবাল। খবর গিজমোচায়না।

চার্জিং প্রযুক্তি বিকাশে রিয়েলমি দীর্ঘদিন থেকে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা চালিয়ে আসছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটির ডিভাইস জিটি মাস্টার এডিশনের সঙ্গে ৬৫ ওয়ার্টের ডার্ট চার্জিং নামের নতুন চার্জিং প্রযুক্তি বাজারে আনে। এর মাধ্যমে ৩৩ মিনিটে ডিভাইসটি ফুল চার্জ দেয়া সম্ভব। একই বছর রিয়েলমি ১৫০ ওয়ার্টের চার্জিং প্রযুক্তি নিয়ে জিটি নিও থ্রি বাজারে আনে, যা মাত্র ৫ মিনিটে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

গত বছর রিয়েলমি জিটি নিও ফাইভ বাজারে এসেছিল ২৪০ ওয়াটের চার্জিং নিয়ে যা ১০ মিনিটেরও কম সময়ে পুরো স্মার্টফোনটি চার্জ করতে পারত। এর উত্তরসূরি হিসেবে ৩০০ ওয়াটের চার্জিং প্রযুক্তি আনতে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাজারে থাকা ব্র্যান্ডগুলোর মধ্যে শুধু রেডমির ৩০০ ওয়াটের চার্জিং প্রযুক্তি রয়েছে, যা ৫ মিনিটে স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে পারবে।

অবশ্য রিয়েলমি গ্লোবালের হেড অব মার্কেটিং ফ্রান্সিস ওং চার্জিংয়ের সময় ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কে রিয়েলমি এখনো বিস্তারিত কিছু জানায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ