তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা রাখলেন নাগালে। পরে শুরুর ধাক্কা সামলে দলকে কক্ষপথে পেরালেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে শুরু হওয়া ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে টাইগাররা। ১২৫ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে পূরণ করে নাজমুল হোসেন শান্তর দল।