কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মো: সাগর ও সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। ।
নিহত দুই সহোদর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঝিনাইদহ -চঃ -মেঃ উ ১১- ২৬৭৮) গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতার সময় মধ্যখানে থাকা (ঢাঃমেঃ ট-১৪-৬০৮৬) গাড়িটিকে পিছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যান( ঢাঃমেঃট-১১-৯১৭৪) স্বজোরে ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যায়। খবর পেয়ে স্থানীয় জনগণ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে ঘটনাস্থল থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।