দেশের বাজারে নতুন স্মার্ট ট্যাংক প্রিন্টার নিয়ে এসেছে এইচপি। ব্যক্তিগত বা ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে ব্যবসায়িক কাজে প্রতিদিনের প্রয়োজন মেটাতে এ প্রিন্টার সহায়ক হবে বলে দাবি করেছে কোম্পানি।
স্মার্ট অ্যাডভান্স ফিচার ও স্মার্ট অ্যাপ ব্যবহারে প্রিন্টারটিতে রয়েছে সেল্ফ হিলিং ওয়াইফাই সক্ষমতা ও উন্নত মোবিলিটি সুবিধা। এছাড়া একবার কালি রিফিলে প্রিন্টারটি সাদাকালো বা রঙিন ৬ হাজারের বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে পারবে বলে জানানো হয়েছে। এতে ইংক ট্যাংক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কালি শেষ হওয়ার আগে ব্যবহারকারীকে সতর্ক করবে।
ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এইচপি’র প্রিন্টিং সিস্টেমের সিনিয়র ডিরেক্টর সুনিশ রাঘবন বলেন, ‘দৈনন্দিন কাজ আরো সহজ করবে এমন একটি প্রিন্টারের অপেক্ষায় ছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সহজে ব্যবহারযোগ্য, নির্বিঘ্নে কানেক্ট করা যায় ও প্রতিস্থাপনে অল্প জায়গা নেবে এমন প্রিন্টার নির্বাচনে উদ্যোক্তাদের দ্বিধায় পড়তে হতো। তাদের চাহিদা পুরণ করতে ও ক্রয়ক্ষমতার মধ্যে এ নির্ভরযোগ্য প্রিন্টার নিয়ে এসেছে এইচপি।’
এইচপি স্মার্ট ট্যাংক ৫২০ অল ইন ওয়ান, এইচপি স্মার্ট ট্যাংক ৫৮০ ওয়্যারলেস অল ইন ওয়ান, এইচপি স্মার্ট ট্যাংক ৬৭০ অল ইন ওয়ান ও এইচপি স্মার্ট ট্যাংক ৭৫০ অল ইন ওয়ান এ চার মডেলের স্মার্ট ট্যাংক প্রিন্টার বাজারে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম শুরু হয়েছে ২০ হাজার টাকা থেকে। – সংবাদ বিজ্ঞপ্তি