পৃথিবীর সপ্তমাশ্চর্যের মধ্যে অন্যতম হল প্যারিসের আইফেল টাওয়ার। লক্ষ লক্ষ ভ্রমণপিপাসু ঘুরতে যান জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে। তবে সম্প্রতি আইফেল টাওয়ারে প্রবেশমূল্য বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের প্রবেশমূল্য ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে প্যারিস সিটি হল। তবে এই মাস থেকে নয়, বরং আগামী মাস থেকেই কার্যকর হবে টিকিটের নতুন দাম।
আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সংস্কার কাজে অর্থায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে লিফটের মাধ্যমে আইফেল টাওয়ারের শীর্ষে উঠতে দর্শনার্থীদের ২৯ দশমিক ৪০ ইউরো (৩ হাজার ৭৩৬ টাকা প্রায়) খরচ হয়। কিন্তু আগামী ১৭ জুন থেকে সেটি বেড়ে হবে ৩৫ দশমিক ৩০ ইউরো (৪৩ হাজার ৪৮৬ টাকা প্রায়) হয়ে যাবে। এই অঙ্কের পরিমাণ অনেকটাই বেশি।
একসময় করোনাভাইরাস মহামারি চলাকালীন দর্শনার্থীর সংখ্যা অনেকটা কমে গেছিল। শুধু তাই নয় ক্রমবর্ধমান সংস্কার খরচও আইফেল টাওয়ারের পরিচালনা কর্তৃপক্ষকে আর্থিক সংকটে ফেলে দিয়েছে। তাই অপর্যাপ্ত বিনিয়োগের প্রতিবাদে এ বছরের শুরুতে ধর্মঘটে গিয়েছিলেন এই স্থাপনাটির কর্মীরা।
জানা গেছে, ২০২০ ও ২০২১ সালে করোনা-কালীন সময় প্রায় ১২ কোটি ইউরোর ঘাটতিতে পড়েছিল আইফেল টাওয়ার কর্তৃপক্ষ। তবে এবার স্থাপনাটির সংস্করণের জন্য ১৭ জুন থেকে প্রবেশমূল্য বাড়ানোর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই আইফেল টাওয়ারটিকে ফ্রান্সের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও বিবেচনা করা হয়। এটি ফরাসি সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক।এটি প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন পর্যটকদের আকর্ষণ করে। টাওয়ারটি ১৮৮৯ সালে নির্মাণ করা হয়েছিল। বিশ্বের এই সপ্তমাশ্চর্য জিনিসটিকে চাক্ষুষ দর্শন করার জন্য মিলিয়ন মিলিয়ন পর্যটকরা আসেন এখানে।



















