অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য উৎপাদনে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিম চালু করেছে ভারত। বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, এ উদ্যোগের কারণে দেশটির উৎপাদন খাতসংশ্লিষ্ট ইকোসিস্টেমে পরিবর্তন আসবে।
যার পরিপ্রেক্ষিতে উৎপাদন বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ফ্লেক্সের কমিউনিকেশন, এন্টারপ্রাইজ ও ক্লাউড বিভাগের প্রেসিডেন্ট রব ক্যাম্পবেল বলেন, ‘পিএলআই স্কিমের কারণে ভারতের উৎপাদন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে।’ ইটি টেলিকম