আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছে যে, ১৪ মে ২০২৪ তারিখ অনুযায়ী এ বছরে ব্যাংক থেকে সর্বমোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উত্তোলন হয়েছে। এই ব্যাংকের ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এইবারই প্রথম এত পরিমান টাকা সম্মানিত গ্রাহকদের কর্তৃক উত্তোলিত হয়েছে।
এই স্বল্প সময়ে সম্মানিত গ্রাহকদের কর্তৃক অনেক পরিমান টাকা উত্তোলনের কারনে সাময়িক যে তারল্য সংকট হয়েছে তা অতিক্রম করার লক্ষ্যে ব্যাংক ম্যানেজমেন্ট ও স্টাফরা সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি সামলে ওঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাহায্য চেয়ে তাদের সাথে যোগাযোগ করে যাচ্ছি। তাই, এই মাসের মধ্যেই এই পরিস্থিতি সামলে ওঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তাই এই স্বল্প সময়ের জন্য আমাদের সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহোযোগিতা ও পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সকলের জ্ঞাতার্থে আমরা আরও জানাতে চাচ্ছি যে আইসিবি ইসলামিক ব্যাংকের সময়ে ঋণ প্রদানে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।
সকলের সহযোগিতায় এ মাসের মধ্যেই আমরা আমাদের বর্তমান তারল্য সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।